ইমারাতে ইসলামিয়ার উদ্যোগে সারাদেশে লালিত হচ্ছে দশ হাজারের বেশি এতিম শিশু

0
46

ইমারাতে ইসলামিয়া সরকার আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর থেকে সমাজের এতিম ও অসহায় শিশুদের কল্যাণে ধারাবাহিক কার্যক্রম জোরদার করেছে। এই উদ্যোগের আওতায় দেশের সকল প্রদেশে ছেলে ও মেয়েদের জন্য পৃথক পৃথক প্রশিক্ষণকেন্দ্র চালু করা হয়েছে, যা ধাপে ধাপে আরও সম্প্রসারিত করা হচ্ছে।

ইমারাতে ইসলামিয়ার গণপূর্ত মন্ত্রনালয় জানিয়েছে, এসব প্রশিক্ষণকেন্দ্রে বর্তমানে দশ হাজারেরও বেশি ক্ষতিগ্রস্ত, এতিম ও অভিভাবকহীন শিশুকে সুরক্ষা, পরিচর্যা, শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত করতে নিরাপদ আবাসন, সুষম খাদ্য, শিক্ষাসামগ্রীসহ প্রয়োজনীয় সকল সুবিধা প্রদান করা হচ্ছে।

এছাড়া, গণপূর্ত মন্ত্রনালয় প্রশিক্ষণ ও আশ্রয়কেন্দ্রে অবস্থানরত শিশুদের ধাপে ধাপে রাষ্ট্রীয় প্রশিক্ষণকেন্দ্রে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে শিশুদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও সমন্বিত ও মানসম্মত সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. د کار او ټولنیزو چارو وزارت اعلامیه!
د افغانستان اسلامي امارت په بیاځلي حاکمیت سره، د کار او ټولنیزو چارو وزارت وکولی شول؛ چې په ټولو
– https://tinyurl.com/3zhye487

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লায় বিজিবির অভিযানে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশগ্রহণের উদ্দেশ্যে কাতার সফরে ইমারাতে ইসলামিয়ার সশস্ত্র বাহিনী প্রধান