ইমারাতে ইসলামিয়ার ফারাহ প্রদেশে ১,২০০ শরণার্থী পরিবারে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান

0
4

ইমারাতে ইসলামিয়ার ফারাহ প্রদেশে সম্প্রতি ফিরে আসা শরণার্থী পরিবারগুলোর সহায়তায় গম ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এই সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্যমতে, এ কর্মসূচির আওতায় ফারাহ প্রদেশের ১,২০০ শরণার্থী পরিবারকে সহায়তা প্রদান করা হচ্ছে। প্রত্যেক পরিবারকে পাঁচ বস্তা গম এবং পাঁচ হাজার আফগানি নগদ অর্থ দেওয়া হচ্ছে। শরণার্থী পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের প্রাথমিক জীবনযাত্রা সহজ করতে এই সহায়তা কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

এ ধরনের সহায়তা উদ্যোগ শরণার্থী পরিবারগুলোর জীবনমান উন্নয়নের পাশাপাশি তাদের পুনর্বাসন প্রক্রিয়া সহজতর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. Distribution of wheat and cash assistance to 1,200 returnee families
– https://tinyurl.com/yxxx2fkv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ১.৪ বিলিয়ন আফগানি ব্যয়ে কান্দাহারে যুগান্তকারী সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ শুরু
পরবর্তী নিবন্ধবর্বর ইসরায়েলি হামলায় শহীদ অন্তত ২১ ফিলিস্তিনি