
ভারতের অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরের সোপোর শহরে এক দখলদার সেনার রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। ২৫ বছর বয়সী এই সেনা জওয়ানের নাম যতিন্দর সিং। সোপোর শহরের একটি সেনা প্রহরী পোস্টে এই সেনাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।
৫ ফেব্রুয়ারি কাশ্মীর মিডিয়া সার্ভিসের নিউজে এই তথ্যগুলো জানানো হয়েছে।
চিকিৎসার জন্য তাৎক্ষনিকভাবে উক্ত সেনাকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করতে লাশটিকে জম্মু-কাশ্মীরের শ্রীনগরে বাদামী বাগ এলাকায় স্থানান্তরিত করা হয়েছে।
এ সেনা জওয়ানের মৃত্যুর প্রকৃত কারণ প্রকাশ করেনি দখলদার ভারতীয় সেনাবাহিনী।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/4bcadrdx


