পাকিস্তানের ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক অভিযোগ প্রত্যাখ্যান করল ইমারাতে ইসলামিয়া

0
21

ইসলামাবাদের মসজিদে সংঘটিত প্রাণঘাতী হামলার ঘটনায় পাকিস্তানি কর্মকর্তাদের বক্তব্যের প্রেক্ষিতে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় দৃঢ় প্রতিক্রিয়া জানিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর উত্থাপিত অভিযোগকে দুঃখজনক ও দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যায়িত করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, হামলার ঘটনার সঙ্গে আফগান ভূখণ্ডকে জড়ানোর যে ষড়যন্ত্র চালানো হয়েছে তা গভীর উদ্বেগের বিষয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উল্লেখ করেন, বেলুচিস্তানসহ বিভিন্ন স্থানের ঘটনার ক্ষেত্রেও পাকিস্তানি কর্মকর্তারা কোন প্রকার প্রমাণ ছাড়াই বারবার আফগানিস্তানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি এসব অভিযোগকে অযৌক্তিক ও ভিত্তিহীন বলে উল্লেখ করে বলেন, এ ধরনের বক্তব্য প্রকৃত সমস্যার সমাধান না করে নিরাপত্তা ব্যর্থতা ঢাকার অপচেষ্টা ছাড়া আর কিছুই না।

বিবৃতিতে অভিযোগের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলে মন্ত্রণালয় এবং জানায়, যদি হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের এত দ্রুত শনাক্ত করা সম্ভব হয়, তবে হামলার আগেই কেন তা প্রতিরোধ করা গেল না।

বিবৃতিতে বলা হয়, ইমারাতে ইসলামিয়া ইসলামী মূল্যবোধ দ্বারা পরিচালিত এবং রাজনৈতিক উদ্দেশ্যে নিরীহ মানুষের হত্যাকে কখনো সমর্থন করে না। পাশাপাশি এমন জঘন্য কর্মকাণ্ড পরিচালনাকারীদের প্রতি কোনো ধরনের সহায়তা প্রদান করা হয় না বলেও স্পষ্টভাবে জানানো হয়েছে।


তথ্যসূত্র:
1.Ministry of Defense Rejects Pakistani Defense Minister’s “Baseless” Blame for Mosque Attack
– https://tinyurl.com/ademappr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদিল্লিতে জানুয়ারি মাসের প্রথমার্ধে প্রতিদিন গড়ে ৫৪টি নিখোঁজের ঘটনা রেকর্ড, নিখোঁজের দুই-তৃতীয়াংশ নারী
পরবর্তী নিবন্ধহিন্দুত্ববাদী স্বরাষ্ট্রমন্ত্রী’র আগমনে অধিকৃত জম্মু ও কাশ্মীর কার্যত যেন দখলদার ভারতের একটি সামরিক শিবির