
দখলদার ভারতের হিন্দুত্ববাদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর আগমনে অধিকৃত জম্মু ও কাশ্মীর কার্যত ভারতীয় বাহিনীর একটি সামরিক শিবিরে পরিণত হয়েছিল।
০৬ ফেব্রুয়ারি হিন্দুত্ববাদী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী’র জম্মু ও কাশ্মীর সফর প্রসঙ্গে এক বিবৃতিতে এই মন্তব্য করেছে কাশ্মীর স্বাধীনতাকামী সংগঠন হুররিয়ত কনফারেন্স।
উক্ত সংগঠনের মুখপাত্র আব্দুর রশিদ মিনহাস এক বিবৃতিতে জানান, অমিত শাহের সফরের উদ্দেশ্য ছিল কালো আইনের অধীনে দখলদার ভারতীয় বাহিনীকে আরও ক্ষমতা প্রদান করা, যেন তারা কাশ্মীরি মুসলমানদের উপর আরও বেশি নিপীড়ন চালাতে পারে, তাদের প্রতিবাদী কণ্ঠস্বর দমন করতে পারে এবং তাদেরকে কারারুদ্ধ রাখতে পারে।
তিনি আরও বলেন, ভারত আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বলে প্রতারিত করতে চায় যে, অধিকৃত জম্মু কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু বাস্তবতা হল দশ লাখেরও অধিক ভারতীয় সশস্ত্র বাহিনী এই অঞ্চলে অবৈধভাবে মোতায়েন করা হয়েছে।
তার মতে, হুররিয়ত নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করতে সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী, পুলিশ ও অন্যান্য সংস্থার সদস্যদের নির্দেশ দিয়েছে অমিত শাহ, যেন স্বাধীনতাকামীদের কণ্ঠস্বর দমন করা যায়।
এছাড়া অমিত শাহ দখলদার ভারতীয় বাহিনীকে এই অঞ্চলে হিন্দুত্ববাদী নীতি প্রয়োগের নির্দেশ দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য যে, আগস্ট ২০১৯ থেকে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করেছে হিন্দুত্ববাদী মোদী সরকার। সেসময় থেকে শত শত কাশ্মীরি স্বাধীনতাকামী নেতা, এক্টিভিস্ট এবং সামাজিক প্রভাবশালী ব্যক্তিদের গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেছে দখলদার ভারতীয় বাহিনী।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/ymfamyds


