
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজাম আগামী ১২ তারিখ পর্যন্ত নিজ নেতাকর্মীদের চাঁদাবাজি না করার জন্য দুই হাত জোড় করে অনুরোধ জানিয়েছে। গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী বাজারে তার নির্বাচনি কার্যালয় উদ্বোধনকালে দেওয়া এক বক্তব্যে সে এই অনুরোধ করে।
ভিডিওতে ধানের শীষ প্রতীকের এই প্রার্থীকে বলতে শোনা যায়, ‘চাতরী হলো আনোয়ারার প্রাণকেন্দ্র। চাতরী অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা এবং এখানে আর্থিক উপার্জন থেকে মানুষের অর্থনৈতিক অঞ্চল হিসেবে এটার গুরুত্ব অনেক বেশি। এখানে একটা জিনিস আমি আজকে কিছুক্ষণ আগে আরেকটা অফিস উদ্বোধন করার সময় বলেছি, এখানে বিশেষভাবে চাঁদাবাজি, নৈরাজ্য ও সন্ত্রাস চলছে। আমি অনুরোধ জানাব, আপনারা যারা চাঁদাবাজি করছেন, দুই হাত জোর করে বলছি, এই ১২ তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না। এবং বিএনপির গায়ে কালিমা লেপনের জন্য কেউ যদি প্রচেষ্টা চালায়, কাউকে ছাড় দেওয়া হবে না।’
তথ্যসূত্র:
১। ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধের অনুরোধ জানালেন বিএনপির প্রার্থী
– https://tinyurl.com/57zhufz5


