উত্তর প্রদেশে হিন্দুত্ববাদীদের আগ্রাসী প্রতিবাদের মুখে সরকারি বিদ্যালয়ের মুসলিম শিক্ষক বরখাস্ত

0
0

ভারতে উত্তর প্রদেশের সম্বল জেলায় নাগলা পূর্বা গ্রামে উগ্র হিন্দুত্ববাদীদের আগ্রাসী প্রতিবাদের মুখে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুসলিম সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে।

শ্রেণিকক্ষের দরজার উপরে কোরআনের আয়াত ও ইসলামিক প্রতীক সংবলিত একটি ওয়াল ফ্রেম রাখার অভিযোগে তুমুল বিতর্ক উস্কে দেয় উগ্র হিন্দুত্ববাদীরা। এতে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণে জোরজবস্তি শুরু করে উগ্র হিন্দুত্ববাদী বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা। বিশেষত, মুসলিম সহকারী শিক্ষক মুহাম্মদ নাজিমের বিরুদ্ধে শিক্ষার্থীদের ইসলাম শিক্ষা পাঠ দেওয়ার অভিযোগ তোলা হয়।

৭ ফেব্রুয়ারি মুসলিম মিররের নিউজে এই তথ্যগুলো তুলে ধরা হয়েছে।

এই অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন অভিযুক্ত শিক্ষক নাজিম। এছাড়া স্কুলের অন্যান্য শিক্ষক ও বেশ কয়েকজন গ্রামবাসী হিন্দুত্ববাদীদের এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।

উগ্র হিন্দুত্ববাদীদের দাবি, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় প্রতীক ব্যবহারের কোনও স্থান নেই। অপরদিকে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের প্রবীণগণ অভিযোগ করেন, কোন পাবলিক স্পেসে ইসলাম ব্যতীত অন্যান্য ধর্মীয় প্রতীকের ক্ষেত্রে এই ধরনের বিরোধিতা বা তদন্ত প্রয়োগ করা হয় না।

স্থানীয় এক বাসিন্দা বলেন, শান্তিপূর্ণ এই গ্রামের স্কুলে পূর্বে কখনও এই ধরনের অভিযোগ ছিল না। শিক্ষক মুসলিম বলেই তাকে টার্গেট করা হয়েছে।

উগ্র হিন্দুত্ববাদীদের জোরজবস্তিতে স্কুলের প্রধান শিক্ষিকা পুষ্পা জাটভ এবং সহকারী শিক্ষক মুহম্মদ নাজিমকে পূর্ব তদন্ত ব্যতীত বরখাস্ত করেছে সংশ্লিষ্ট শিক্ষা অধিদপ্তর। স্থানীয় শিক্ষা এক্টিভিস্ট ও সম্প্রদায়ের সদস্যরা এই ধরণের দ্রুত সিদ্ধান্তের সমালোচনা করেছেন। হিন্দুত্ববাদীদের বলপ্রয়োগের কারণেই সঠিক তদন্তের পূর্বেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তারা মতামত ব্যক্ত করেন।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/mr39enck

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকেনিয়া ও উগান্ডান বাহিনীর বিরুদ্ধে আশ-শাবাবের পৃথক অভিযান: অসংখ্য ক্রুসেডার সৈন্য হতাতত