দাড়ি-বোরকা নিয়ে বিএনপি নেতার বিতর্কিত মন্তব্য, প্রতিবাদে ওলামা পরিষদের সংবাদ সম্মেলন

0
2

স্থানীয় বিএনপি নেতা দাড়ি ও বোরকা পরিহিত ব্যক্তিদের দেখলেই ধরে ফেলার বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে কুমিল্লা উত্তর জেলা সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদ সংবাদ সম্মেলন করেছেন। গণমাধ্যমের বরাতে জানা যায়, গত শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দেন সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা মিজানুর রহমান আতিকী।

লিখিত বক্তব্যে মাওলানা মিজানুর রহমান আতিকী বলেন, গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত একটি নির্বাচনী সভায় বিএনপির প্রার্থী জসীম উদ্দীন দাড়ি ও বোরকা নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেয়। সে দাড়ি ও বোরকা পরিহিত ব্যক্তিদের দেখলে আটক করার কথা বলে, যা সরাসরি ধর্ম অবমাননাকর এবং ইসলামের মৌলিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক।

তিনি বলেন, এ ধরনের বক্তব্য মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং সমাজে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করে। ইসলাম রক্ষায় প্রতিবাদ করা আমাদের ইমানি দায়িত্ব। তাই এই বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে তিনি এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের কোথাও যেন ভবিষ্যতে এ ধরনের মন্তব্য না করা হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।

আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, বিষয়টি জাতীয় ইস্যুতে পরিণত হতে পারে। তাই সংশ্লিষ্ট প্রার্থীকে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মিশনারি এডুকেশন সোসাইটি ও সর্বধর্মীয় সম্প্রীতি সভার ভাইস চেয়ারম্যান প্রফেসর এম হুমায়ুন কবির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক আব্দুল আউয়াল, মাওলানা আব্দুস সালাম আজাদী, মাওলানা শফিকুল ইসলামসহ অন্যান্য আলেম ও ধর্মীয় ব্যক্তিবর্গ।


তথ্যসূত্র:
১। কুমিল্লায় দাড়ি-বোরকা নিয়ে মন্তব্যের প্রতিবাদে ওলামা পরিষদের সংবাদ সম্মেলন
– https://tinyurl.com/34bx8p4z

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজাবিতে পালাগানে সূরা নাসের বিকৃত উপস্থাপন, প্রতিবাদ করায় দুই শিক্ষার্থীকে হেনস্থা
পরবর্তী নিবন্ধবাগলান ও পাঞ্জশির প্রদেশে ৯১৭ মিলিয়ন আফগানির সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ শুরু