ইমারাতে ইসলামিয়ার জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় থেকে আর‌ও ৬৭ শিক্ষার্থীর স্নাতক সম্পন্ন

0
14

ইমারাতে ইসলামিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হযরত আবু উবাইদাহ ইবনে জাররাহ (রা.) জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের ১৭তম ব্যাচের ৬৭ জন শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করেছেন। বিশ্ববিদ্যালয়টি প্রতিরক্ষা খাতে দক্ষ ও যোগ্য জনবল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সামরিক একাডেমিতে বর্তমানে এক হাজার একশ পঞ্চাশ জন শিক্ষার্থী বিভিন্ন পেশাগত বিষয়ে অধ্যয়নরত রয়েছে। স্নাতক সমাপনী অনুষ্ঠানে ইমারাতে ইসলামিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নবীন স্নাতকদের উদ্দেশে দায়িত্বশীলতা, আন্তরিকতা এবং ইসলামী চেতনায় উদ্বুদ্ধ হয়ে রাষ্ট্রীয় কাঠামো ও জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তারা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে প্রশিক্ষিত ও নৈতিকভাবে দৃঢ় শিক্ষার্থীদের গুরুত্ব তুলে ধরেন।

কর্মকর্তারা আশা প্রকাশ করেন যে, নতুন স্নাতকরা অর্জিত জ্ঞান ও প্রশিক্ষণকে কাজে লাগিয়ে জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একই সঙ্গে তাদের দায়িত্বশীল ও সৎ কর্মদক্ষতা দেশের সামরিক শিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।


তথ্যসূত্র:
1.The Ministry of National Defense says that 67 students from the 17th cohort of Hazrat Abu Ubaidah bin Jarrah (RA)
– https://tinyurl.com/mpvapcvp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনাইজারে জেএনআইএম মুজাহিদদের নিয়ন্ত্রণে শত্রু সামরিক ব্যারাক: কমপক্ষে ৩৬ সৈন্য নিহত
পরবর্তী নিবন্ধবিজেপি’র উস্কানিমূলক প্রতীকী ভিডিওতে টুপি পরিহিত মুসলিমদের গুলি করছে আসাম মুখ্যমন্ত্রী