
বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনাল এলাকায় ভারত থেকে মালামাল নিয়ে আসা একটি ট্রাকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক ‘ট্যাপেন্টাডল’ ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই ঘটনায় ওই ট্রাকের চালককে আটক করা হয়েছে।
গণমাধ্যমের বরাতে জানা যায়, রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বেনাপোল বন্দরে এই অভিযান পরিচালনা করা হয়। আটক ট্রাক চালক ভারতের উত্তর ২৪ গরগনা বঁনগা থানার মনিগ্রাম সুকপুর গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, ভারতীয় ট্রাকে মাদকের চালান প্রবেশের খবর পেয়ে সেখানে অভিযানে নামে বিজিবি। অভিযানের একপর্যায়ে বিজিবি বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালে এক ভারতীয় ট্রাকে তল্লাশি করে চালকের সিটের নিচ থেকে ১ হাজার ৬০০ পিচ নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।
তথ্যসূত্র:
১। মালামালের আড়ালে ভারতীয় ট্রাকে এলো মাদকের চালান
– https://tinyurl.com/3pj2fc7r


