সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও দুই ফিলিস্তিনি সহ একদিনেই শহীদ ০৩ জন

0
3

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় শহীদ হয়েছেন নারী ও পুরুষসহ আরও দুই জন ফিলিস্তিনি নাগরিক। রবিবার (০৮ ফেব্রুয়ারি) এই সংবাদ প্রকাশ করেছেন ফিলিস্তিন ভিত্তিক সংবাদমাধ্যম ওয়াফা এজেন্সি। এই দুজন সহ রবিবার মোট তিন জন শহীদ হয়েছেন বলে সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে।

স্থানীয় হাসপাতালের বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানায়, শহীদ ওই ফিলিস্তিনি যুবকের নাম নাসিম আবু আল আজিন (২০)। উপত্যকার দেইর আল-বালাহ এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে শহীদ হন।

গণমাধ্যম সূত্রে আরও জানা যায়, গাজায় ইসরায়েলি আগ্রাসনের সময় গুরুতর আহত অবস্থায় ডালিয়া খালেদ আসফোর নামক একজন ফিলিস্তিনি তরুণী নিহত হয়েছেন। এর আগে রাফাহর আল-দাখিলিয়া এলাকায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী তারা বাসায় হামলা চালায়। সেসময় গুরুতর আহত হয়েছিলেন তিনি। ওই হামলায় তার সন্তানকেও হত্যা করেছিল বর্বর ইসরায়েলি বাহিনী।

এছাড়াও রবিবার সকালে উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায় এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করে দখলদার ইসরায়েলি বাহিনী।

গত বছরের ১১ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে মোট ৫৭৯ জন সাধারণ ফিলিস্তিনিকে শহীদ করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এছাড়াও আহত হয়েছেন ১,৫৪৪ জন সাধারণ ফিলিস্তিনি মুসলিম।


তথ্যসূত্র:
1. Three Palestinians killed in ongoing Israeli attacks in Gaza
– https://tinyurl.com/yc4fewdr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধতরুণদের জন্যে বিবাহ ব্যবস্থা সহজ করতে ইমারাতে ইসলামিয়ার সামাঙ্গান প্রদেশে গণবিবাহ আয়োজন
পরবর্তী নিবন্ধজম্মু ও কাশ্মীরে আরও এক নাগরিকের সম্পদ জব্দ করল দখলদার ভারতীয় পুলিশ