ইমারাতে ইসলামিয়ার উরুজগানে প্রতিকূল আবহাওয়ায় ৪৮ ঘণ্টার অভিযানে অসুস্থ নারীকে উদ্ধার

0
6

আফগানিস্তানের উরুজগান প্রদেশের খাস উরুজগান জেলায় তীব্র তুষারপাতের কারণে আটকে পড়া এক অসুস্থ নারীকে দীর্ঘ ৪৮ ঘণ্টার নিরবচ্ছিন্ন প্রচেষ্টার মাধ্যমে উদ্ধার করে হাসপাতালে স্থানান্তর করেছে ইমারাতে ইসলামিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় জনগণ। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও পরিচালিত এই মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

উরুজগান পুলিশ কমান্ডের মুখপাত্র বিলাল উরুজগানি জানান, ভারী তুষারপাতের ফলে ওই নারী চিকিৎসা সেবা গ্রহণের জন্য হাসপাতালে পৌঁছাতে পারেননি। এ পরিস্থিতিতে খাস উরুজগান জেলার পুলিশ সদস্যরা স্থানীয় জনগণের সহযোগিতায় বিকল্প পথের ব্যবস্থা করে তাকে নিরাপদে হাসপাতালে পৌঁছে দেন। টানা দুই দিনের অবিরাম প্রচেষ্টার ফলে উদ্ধার কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে ওই নারীর শারীরিক অবস্থা সন্তোষজনক এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের পর তিনি সুস্থ রয়েছে।

পুলিশ ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় অসুস্থ নারীর জীবন রক্ষা সম্ভব হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় পর্যায়ে পরিচালিত এই সমন্বিত উদ্যোগ প্রতিকূল পরিস্থিতিতে জনসেবামূলক কার্যক্রমের একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।


তথ্যসূত্র:
1.Rescue of a sick woman in Uruzgan after 48 hours of continuous efforts by police and local people
– https://tinyurl.com/nhjz5rmv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় আরও ৯ ফিলিস্তিনিকে শহীদ করল বর্বর ইসরায়েলি বাহিনী
পরবর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার হেরাত প্রদেশে ৭০১ মিলিয়ন আফগানি ব্যয়ে পানি সরবরাহ নেটওয়ার্ক নির্মাণ শুরু