কওমি মাদ্রাসার স্বকীয়তায় হস্তক্ষেপ এবং রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করার আহ্বান কওমি মাদরাসা শিক্ষক পরিষদের

0
17

সম্প্রতি কয়েকটি রাজনৈতিক দল তাদের নির্বাচনি ইশতেহার ও নির্বাচনি প্রচারণায় কওমি মাদ্রাসা শিক্ষা সিলেবাস পরিমার্জন করার প্রতিশ্রুতি দিয়েছে। এমন ঘোষণায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে কওমি মাদরাসা শিক্ষক পরিষদ।

গণমাধ্যমের বরাতে জানা যায়, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, মহাসচিব মাওলানা মুস্তাকীম বিল্লাহ হামিদী ও যুগ্ম মহাসচিব মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফ এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, কওমি মাদ্রাসা উপমহাদেশের একটি স্বতন্ত্র ও ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাব্যবস্থা। শতাব্দীর পর শতাব্দী ধরে এই ধারার মাধ্যমে যোগ্য আলেম, মুহাদ্দিস, ফকিহ ও দ্বীনি দায়িত্বশীল ব্যক্তিত্ব তৈরি হয়েছে। এ শিক্ষাব্যবস্থার নিজস্ব নীতিমালা, পাঠ্যক্রম, শিক্ষাদর্শ ও স্বকীয়তা রয়েছে, যা কোনো রাজনৈতিক দল বা কওমি শিক্ষাব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত নয় এমন কোন মহলের মাধ্যমে পরিবর্তনের বিষয় হতে পারে না। কওমি মাদ্রাসার স্বকীয়তা, শিক্ষা কারিকুলামের বিষয়টি সংসদ কর্তৃক মিমাংসিত ও আইনসিদ্ধ।

বিবৃতিতে বলা হয়, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বক্তব্যে বলে থাকেন, কওমি মাদ্রাসা আমাদের কলিজার টুকরা, কওমি মাদ্রাসা থেকেই যোগ্য, মুহাক্কিক আলেম তৈরী হয়। আবার তিনি তার দলের নির্বাচনি ইশতেহারে কওমি মাদ্রাসার শিক্ষার ও পরিমার্জনের বিষয়টি উল্লেখ করে দ্বিচারিতার প্রমান করেছেন। ২০১৮ সালের ৪৮ নং আইনটি ৮ অক্টোবর রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত। ডা. শফিকুর রহমান এবং তার দল ক্ষমতায় অধিষ্ঠিত হলে আইনে স্বীকৃত উল্লেখিত বিষয় পরিমার্জিত করলে কওমি শিক্ষা ব্যবস্থা অস্তিত্বের উপরে হস্তক্ষেপ হবে বলে আমরা মনে করি।

বিবৃতিতে আরও বলা হয়, কওমি মাদ্রাসায় সংস্কারের প্রয়োজন হলে তা কেবল কওমি আলেম, শিক্ষক ও সংশ্লিষ্ট বোর্ডসমূহের মাধ্যমেই হতে পারে। যাদের কওমি শিক্ষাব্যবস্থার সঙ্গে প্রত্যক্ষ সম্পৃক্ততা নেই, দেওবন্দি আকিদার যারা অনুসারী নয়, তারা এ বিষয়ে কথা বলার নৈতিক অধিকার রাখেন না।

বিবৃতিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, কওমি মাদ্রাসাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে এবং এ শিক্ষাব্যবস্থার স্বকীয়তা ও মর্যাদা রক্ষা করতে হবে। অন্যথায় যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে কওমি অঙ্গন ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তুলবে।


তথ্যসূত্র:
১। কওমি মাদ্রাসার স্বকীয়তায় হস্তক্ষেপ জনগণ মেনে নেবে না
– https://tinyurl.com/mrtnps9h

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের উপর আশ-শাবাবের ভারী আক্রমণ: অন্তত ১০ সেনা হতাহত
পরবর্তী নিবন্ধউত্তর প্রদেশে মুসলিম বিক্রেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় হিন্দুত্ববাদী হাইকোর্ট কর্তৃক অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে FIR রুজু স্থগিত