
১১ ফেব্রুয়ারি ভারতের মহারাষ্ট্র রাজ্যের লাতুরে সফরকালে এক মুসলিম যাত্রীকে নির্মমভাবে হেনস্থা করেছে এক দল উগ্র হিন্দুত্ববাদী।
ভুক্তভোগীর নাম মোহাম্মদ ইমরান। তিনি মনমাদ-কাকিনাদা-শিরডি এক্সপ্রেসে ট্রেনে ভ্রমণ করছিলেন। হায়দ্রাবাদের হাফিজপেট স্টেশনের কাছে ট্রেনে এই হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী ইমরান তার ওপর নিপীড়নের বর্ণনা তুলে ধরেছেন। তিনি বলেন, এসি কোচে টিকিট ছাড়া ভ্রমণরত এক ব্যক্তিকে কেন্দ্র করে রেলকর্মীদের তর্ক-বিতর্ক হচ্ছিল। সেখানে আমি ও আরও কয়েকজন ব্যক্তি জড়ো হয়েছিলাম, উক্ত তর্ক-বিতর্ক সম্পর্কে জানতে চাওয়ার সূত্র ধরে আমি টার্গেটে পড়ে যাই।
তিনি আরও বলেন, ২০ জনের একদল উগ্রবাদী লোক তাকে দাড়ি-টুপি থাকার কারণে মুসলিম হিসেবে চিহ্নিত করে। তারা তাকে মারাত্মকভাবে মারধর করছিল, এমনকি তার দাড়ি টেনে ধরে এবং মাথার টুপি খুলে ছুঁড়ে মারে। তাকে এতটাই নির্যাতন করে যে, তার মুখ থেকে রক্ত ঝরতে শুরু করে।
তাকে রক্ষা করতে এগিয়ে আসা তার সঙ্গী-সাথীরাও হিন্দুত্ববাদীদের আক্রমণের শিকার হন। তার এক বন্ধুর ফোন ছিনিয়ে নেওয়া হয়। অর্থ আত্মসাৎ করা হয়।
ভুক্তভোগী ইমরানের দাবি, এই হামলা স্পষ্টতই মুসলিম ধর্মীয় পরিচয়ের কারণে হয়েছে। মূলত টুপি ও দাড়ির কারণে তিনি হিন্দুত্ববাদীদের টার্গেটে পড়েন।
তিনি বলেন, সেসময় আমরা বারবার সাহায্যের আবেদন করলেও কেউ এগিয়ে আসেনি। আমরা টিটিই এবং রেল পুলিশকে অনুরোধ করেছিলাম, কিন্তু কেউ আমাদের সাহায্য করেনি।
এই ঘটনার ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি এখনও প্রকাশ করা হয় নি।
ঘটনাটি দৃশ্যমান ধর্মীয় পরিচয়ের কারণে ভারতে ক্রমবর্ধমান মুসলিম নিপীড়নের বাস্তবতা তুলে ধরে। ট্রেনের মতো পাবলিক স্পেসে এই ধরনের হামলা মুসলিমদের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/ycx83y2b
2, https://tinyurl.com/5xtxrvhd


