শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ শিরকি গান বাধ্যতামূলক করল হিন্দুত্ববাদী ভারত প্রশাসন, মুসলিমদের তীব্র প্রতিক্রিয়া

0
2

১১ ফেব্রুয়ারি এক নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের পাশাপাশি ‘বন্দে মাতরম’ গানের ১ম ৬ চরণ গাওয়া বাধ্যতামূলক করেছে হিন্দুত্ববাদী ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

হিন্দুত্ববাদী সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের বিভিন্ন মুসলিম সংগঠন। এই নির্দেশনাকে মুসলিমদের জন্য ‘অগ্রহণযোগ্য’ এবং ‘অসাংবিধানিক’ বলে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লো বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ফজলুর রহমান মুজাদ্দিদী বলেন, এই সিদ্ধান্ত মুসলমানদের জন্য গ্রহণযোগ্য নয়। সংখ্যাগরিষ্ঠ নাগরিকদের বিশ্বাসকে সরকার সবার উপর চাপিয়ে দিতে পারে না।

তিনি জোর দিয়ে বলেন, মুসলমানরা কোনও ধরনের শরীক ব্যতীত এক আল্লাহর ইবাদত করে। এই ধরনের শিরকি নির্দেশনা মুসলমানদের ঈমান-আকিদাকে চ্যালেঞ্জ করার শামিল।

এছাড়া এটি ধর্মীয় স্বাধীনতা ও সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী। বিগত প্রশাসনের আমলে গানটির পূর্ণাঙ্গ আবৃত্তি নিষিদ্ধ করা হয়েছিল, গানটিকে অসঙ্গতিপূর্ণ ও ধর্মনিরপেক্ষ নীতির পরিপন্থী বলে ঘোষণা করা হয়েছিল।

জমিয়তে উলামা-ই-হিন্দের সভাপতি আরশাদ মাদানি বলেন, গানটিতে কিছু শ্লোক রয়েছে যেখানে স্বদেশকে দেবতা হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা ইসলামের মূল ঈমান-আকিদার পরিপন্থী। আর ঈমান-আকিদার পরিপন্থী গান গাইতে মুসলিমদের বাধ্য করা সাংবিধানিক মূল্যবোধের লঙ্ঘন।

উক্ত নির্দেশনা সম্পর্কে একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন মুসলিম সংগঠন ও সোশ্যাল এক্টিভিস্টগণ। আলেম-ওলামারা দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছে যে, গানটিতে মূর্তিপূজাকে উৎসাহ দেওয়া হয়েছে, এই গানে দুর্গা ও অন্যান্য দেবদেবীদের কথা উল্লেখ রয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ভারতের মজলুম মুসলিম জনগোষ্ঠী।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/4yuwpesp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধহাতিয়ায় বিএনপির ‘তাণ্ডব’, ৪৫০ বাড়িতে হামলা চালানো হয়: হান্নান মাসউদ