রাজশাহীতে মসজিদে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে মুসল্লি নিহত

0
12

রাজশাহীতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে মো. মোস্তফা (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নগরীর মতিহার থানার খোঁজাপুর গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা মোস্তফাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, নিহত মোস্তফা ডাঁশমারী এলাকার তইমুর উদ্দিনের ছেলে। তিনি একটি ময়দার মিলের কর্মচারী। তার রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই। রাতে তিনি নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। তখন তাকে লক্ষ্য করে গুলি করা হয়। কে বা কারা কেন এই ঘটনা ঘটিয়েছে তা কেউ বুঝতে পারছেন না। ঘটনাস্থলে একটি তাজা গুলি ও একটি খোসা পড়ে থাকতে দেখা গেছে।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ জলিল জানায়, ‘আমাদের এখানে আসার আগেই রোগীর মৃত্যু হয়েছে। তার ডান পায়ে গুলি লেগেছে। মাথায়ও জখম দেখা গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এ কারণে হাসপাতালে আসার আগেই রোগীর মৃত্যু হয়েছে।’


তথ্যসূত্র:
১। মসজিদে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে মুসল্লি নিহত
– https://tinyurl.com/mr3krz43

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভোলায় চরফ্যাশনে এক জনকে কু‌পি‌য়ে হত্যা
পরবর্তী নিবন্ধযুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ৯ ফিলিস্তিনিকে শহীদ করল দখলদার ইসরায়েল