নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জায়গা দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

0
6

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত তিনজন। গণমাধ্যমের বরাতে জানা যায়, গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হিরাঝিল আবাসিক এলাকার পাম্প হাউজের দক্ষিণ পাশে একটি পরিত্যক্ত মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, মাঠটি দীর্ঘদিন ধরে ট্রাক পার্কিংয়ের জন্য ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি জায়গাটির নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এর জেরে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষের সমর্থকেরা।

আহত তরুণ দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জি. এম. সোহেল জানায়, সিদ্ধিরগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের সামনের একটি জায়গা দখলকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। রবির নির্দেশে তার ছেলে ও লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। পুলিশ মামলা নেওয়ার আশ্বাস দিলে আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

অভিযোগকারী মো. আবুল কালাম আজাদ রাসেল (৪৫) থানায় দেওয়া লিখিত অভিযোগে দাবি করে, প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। তার বন্ধু ইদ্রিস হাসান ঘটনাস্থলে কয়েকজনের চাঁদা দাবির ভিডিও ধারণ করলে তাকে ডেকে নিয়ে মারধর করা হয়। ইদ্রিসকে রক্ষা করতে গেলে রাসেল ও জি. এম. সোহেল হামলার শিকার হয়। এতে তিনজনই আহত হয়।

অন্যদিকে অভিযুক্ত নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির বক্তব্য ভিন্ন। সে জানায়, রওশন চেয়ারম্যানের ছেলে আবুল কালাম আজাদ রাসেলসহ ৪/৫ জন লোক এসে আমাকে চাঁদাবাজ উল্লেখ করে অপমান করে। এ সময় আমার ছেলে প্রতিবাদ করলে আমি তাদের সরিয়ে দেই। পরে তারা আরো লোকজন নিয়ে এসে মারামারিতে জড়ায়।


তথ্যসূত্র:
১। সিদ্ধিরগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
– https://tinyurl.com/amhkkw2z

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমনগড়া মামলায় অধিকৃত কাশ্মীরের দুই বাসিন্দার ১৫ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধভোলার চরফ্যাশনে ঘরের মালামাল লুট করে তিন সন্তানের জননীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ