রমাদান উপলক্ষে দেশব্যাপী বিশেষ কর্মঘণ্টা ঘোষণা করেছে ইমারাতে ইসলামিয়া

0
15

পবিত্র রমাদান মাস উপলক্ষে সারা দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইমারাতে ইসলামিয়া প্রশাসন। দেশের কেন্দ্রীয় ও প্রাদেশিক পর্যায়ের সকল সরকারি দপ্তরে পবিত্র রমজান মাসে নির্ধারিত এ সময়সূচি অনুসরণ করা হবে।

গণপূর্ত মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, রমাদান মাসজুড়ে সরকারি অফিসের কার্যক্রম শুরু হবে সকাল ৯টায় এবং শেষ হবে দুপুর ২টায়। সপ্তাহের অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও এই সময়সূচি কার্যকর থাকবে। কর্মঘণ্টার মধ্যে জোহরের নামাজ আদায়ের জন্য প্রয়োজনীয় বিরতি রাখা হয়েছে।

এছাড়া উৎপাদনমুখী কারখানা, সম্প্রচার মাধ্যম, স্বাস্থ্যসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহকে তাদের কার্যক্রমের ধরন ও চলমান আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় নিয়ে কর্মীদের জন্য উপযোগী সময়সূচি নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো যেন নিজ নিজ কার্যক্রমের স্বাভাবিক ধারা বজায় রাখার পাশাপাশি কর্মীদের জন্য রমাদানের পবিত্রতা রক্ষার সুযোগ সৃষ্টি করে দেয়, সেদিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে।

নতুন এই সিদ্ধান্ত রমাদান মাসে রোজাদার মুসলিম কর্মীদের জন্য প্রয়োজনীয় বিশ্রাম ও ইবাদতের সুযোগ সৃষ্টি করবে বলে আশা করছে মন্ত্রণালয়। পাশাপাশি জনগণ যাতে প্রয়োজনীয় সেবা পেতে কোনো অসুবিধার সম্মুখীন না হয়, সেদিকেও সরকারের দৃষ্টি রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।


তথ্যসূত্র:
1.Government Announces Adjusted Work Hours for Ramadan
– https://tinyurl.com/22vzxay4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভোলার চরফ্যাশনে ঘরের মালামাল লুট করে তিন সন্তানের জননীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ
পরবর্তী নিবন্ধচাঁদপুরে হিন্দু ব্যক্তির নেতৃত্বে মুসলিম ব্যক্তিকে পিটিয়ে হত্যা