
দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা কার্যালয় খুলেছে নেতাকর্মীরা। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেয়। পরে তারা কার্যালয়ের সামনে জাতীয় সংগীত গেয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে।
দৈনিক ইত্তেফাক এক প্রতিবেদনে জানায়, গত রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে পীরগঞ্জ পৌর শহরের লিচুতলা এলাকার কার্যালয়ের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয় বিভিন্ন স্লোগান ও পতাকা উত্তোলন করে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ২০-২৫ জন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী সেখানে উপস্থিত হয়েছে। তারা দলের নামে নানা ধরনের স্লোগান দিচ্ছে।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মণ্ডল, পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিগান, সাবেক ছাত্রনেতা সাগর, কুরবান আলী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কবির ইসলাম।
ঘটনার ভিডিওটি আর্কাইভ থেকে দেখুন:
https://archive.org/details/takurgaw-awamilig-15-02-2026
তথ্যসূত্র:
১। ‘জয় বাংলা’ স্লোগানে আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীরা, তুললো পতাকা
- https://tinyurl.com/5e459zca


