
নড়াইলে সদর উপজেলার হবোখালী ইউনিয়নের বিলডুমুরতলা গ্রামে এক বিএনপি নেতার বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হুমায়ুন মোল্লা হবোখালী ইউনিয়ন বিএনপির সভাপতি।
গণমাধ্যমের বরাতে জানা যায়, রাত ১টার দিকে কিছু একটা বিস্ফোরণের শব্দে ঘুম থেকে জেগে হুমায়ুন মোল্লার পরিবার ও আশাপাশের মানুষ হুমায়ুন মোল্লার বাড়ির মালামাল রাখার ঘরে আগুন জ্বলতে দেখে। এ অবস্থায় সবাই আগুন নেভাতে তৎপর হয়ে ওঠে। ততক্ষণে যাবতীয় মালামালসহ টিনের ঘরটি পুড়ে গেছে। সদ্যসমাপ্ত নির্বাচনে বিএনপি ও বিএনপির বিদ্রোহী প্রার্থীর পক্ষ নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের বিরোধের জেরে এ নাশকতা চালানো হয়েছে বলে হুমায়ুন মোল্লার পক্ষে অভিযোগ করা হচ্ছে। হুমায়ুন মোল্লা নড়াইল ২ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করতো।
তথ্যসূত্র:
১। নড়াইলে রাতের আঁধারে বিএনপি নেতার বাড়িতে আগুন
- https://tinyurl.com/msnxux9w


