কৃষিপণ্য সংরক্ষণে নতুন দিগন্ত: ইমারাতে ইসলামিয়ার মাইদান শহরে একটি বৃহৎ কোল্ড স্টোরেজ উদ্বোধন

0
9

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মাইদান ওয়ার্দাক প্রদেশের রাজধানী মাইদান শহরে প্রায় ৬০ মিলিয়ন আফগানি ব্যয়ে একটি আধুনিক মানসম্মত কোল্ড স্টোরেজ নির্মাণ কাজ সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। স্টোরেজটি কৃষকদের কৃষিপণ্য সংরক্ষণে এবং প্রদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মৌলভী আতাউল্লাহ ওমরী হাফিযাহুল্লাহ বলেন, ইমারাতে ইসলামিয়া দেশের কৃষিখাতকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে এবং এ খাতের টেকসই উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, এ ধরনের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ফসল নিরাপদে সংরক্ষণ করা সম্ভব হবে, ফলে অপচয় কমবে এবং কৃষকদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে।

প্রায় ৬০ মিলিয়ন আফগানি ব্যয়ে নির্মিত এই কোল্ড স্টোরটির ধারণক্ষমতা দুই হাজার টন। মাইদান ওয়ারদাক প্রদেশে এই আধুনিক কোল্ড স্টোরেজকে এলাকার কৃষি খাতের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক। এটি কেবল মৌসুমী ক্ষয়ক্ষতি রোধ করবে না, বরং কৃষকদের আয় বৃদ্ধি, স্থানীয় বাজার স্থিতিশীলতা এবং সম্ভাব্য রপ্তানির দ্বারও উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1.Standard Cold Store in Maidan Shahr commissioned
– https://tinyurl.com/3cyxe3zf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবরিশালে আওয়ামী লীগের তিন নেতার জামিন
পরবর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার ফারিয়ব প্রদেশের আকিনা কাস্টমসে ১৫৫ মিলিয়ন আফগানি ব্যয়ে পাঁচ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন