
আফগানিস্তানের জনগণের মৌলিক চাহিদা পূরণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইমারাতে ইসলামিয়া। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোকে কেন্দ্রের সাথে সংযুক্ত করার লক্ষ্যে একের পর এক উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায়, মাইদান ওয়ার্দাক প্রদেশের দুটি গুরুত্বপূর্ণ জেলার মধ্যে সড়ক যোগাযোগ স্থাপনে একটি যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
গণপূর্ত মন্ত্রণালয়ের এক ঘোষণায় জানানো হয়েছে, মাইদান ওয়ার্দাক প্রদেশের চাক ও দাইমিরদাদ জেলাকে সংযুক্ত করতে একটি ৬০ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণের জন্য ২ বিলিয়ন ৪০ মিলিয়ন আফগানির একটি চুক্তি অনুমোদন করা হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আশরাফ হকশেনাস হাফিযাহুল্লাহ এই তথ্য নিশ্চিত করে জানান, এই সড়কের নির্মাণকাজ শীঘ্রই শুরু হবে। এই সড়কটি চাক জেলা থেকে শুরু হয়ে দাইমিরদাদ জেলা পর্যন্ত বিস্তৃত হবে এবং প্রকল্পের অংশ হিসেবে সড়কের ধারে বিভিন্ন অবকাঠামো নির্মাণের পরিকল্পনাও করা হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে চাক ও দাইমিরদাদ জেলার বাসিন্দাদের পরিবহন ব্যবস্থার আমূল উন্নতি ঘটবে বলে আশা করা হচ্ছে। এলাকার কৃষকরা তাদের উৎপাদিত ফসল সহজে ও কম খরচে বাজারে পৌঁছাতে পারবেন, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। যোগাযোগ ব্যবস্থার এই উন্নয়ন শিক্ষা, স্বাস্থ্যসহ নাগরিক জীবনের অন্যান্য ক্ষেত্রেও গতি আনবে।
তথ্যসূত্র:
1.Over 2 billion afghanis allocated for Chak-Daymirdad road
– https://tinyurl.com/5ef659s9


