
লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে দখলদার ইসরায়েলের বর্বর বিমান ও ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের প্রায় সবাই বেসামরিক সাধারণ নাগরিক।
লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদ সংস্থাটি জানায়, ‘বেকা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি শত্রু বাহিনীর হামলায় ১০ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন।’ আহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে বলেও জানানো হয়। এর আগে রাষ্ট্রীয় বার্তা সংস্থাটি জানায়, ওই অঞ্চলে ভারী হামলার ঘটনায় অন্তত ছয়জন নিহত এবং ২৫ জন আহত হন।
বেকা গভর্নরেটের রিয়াক শহরের একটি ভবনে এই হামলা হয়। ধ্বংসস্তূপে এখনো জীবিতদের খোঁজে উদ্ধার অভিযান চলছে।
এর আগে শুক্রবার দক্ষিণ লেবাননের সাইদন শহরের উপকণ্ঠে অবস্থিত আইন আল-হিলওয়ে শরণার্থী শিবিরেও হামলায় সন্ত্রাসী ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সেখানে অন্তত দু’জন নিহত হয়েছেন।
এনএনএ আরও জানায়, শরণার্থী শিবিরে বর্বর ইসরায়েলি হামলায় একটি ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সাম্প্রতিক এই হামলাগুলো লেবানন- ইসরাইল সীমান্তে নতুন করে অস্থিরতা ও সংঘাতের আশঙ্কা তৈরি করেছে।
তথ্যসূত্র:
1.Israeli attacks kill at least 12 people, injure dozens across Lebanon
– https://tinyurl.com/5n765uca


