চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াত কর্মীকে পথ আটকিয়ে মারধর ও ছুরিকাঘাত

0
1

চট্টগ্রামের সাতকানিয়ায় এক জামায়াতে ইসলামীর কর্মীর মোটরসাইকেলের গতিরোধ করে লাঠি দিয়ে মারধর ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের গারাংগিয়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের ভরিয়ারকুল সড়কের হাতিয়ারকুল বায়তুর রহমান মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম মোহাম্মদ গিয়াস উদ্দিন (৩২)। তিনি সোনাকানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গারাংগিয়া গ্রামের সুপারিন্টেন্ডেন্ট পাড়ার মৃত সাহাব মিয়ার ছেলে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, গিয়াস উদ্দিন মোটরসাইকেলে করে বাড়ি থেকে হাতিয়ারকুল এলাকায় যাওয়ার পথে কয়েকজন যুবক তার গতিরোধ করে। প্রথমে তাকে লাঠি দিয়ে মারধর করা হয় এবং পরে ছুরিকাঘাত করে অভিযুক্তরা পালিয়ে যায়।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল–এ পাঠানো হয়।

সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ তারেক হোছাইন জানায়, আহত ব্যক্তি তাদের দলের সক্রিয় কর্মী। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।


তথ্যসূত্র:
১। সাতকানিয়ায় জামায়াত কর্মীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ
– https://tinyurl.com/4nvdjfhd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধলেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে বর্বর ইসরায়েলি হামলায় নিহত ১২
পরবর্তী নিবন্ধ২০২৫ সালে ৫৬ টন জাফরান রফতানি করেছে ইমারাতে ইসলামিয়া