
পশ্চিম তীরের রামাল্লায় একটি ফিলিস্তিনি বসতিতে আগুন ধরিয়ে দিয়েছে দখলদার সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পশ্চিম রামাল্লা রাম্মুন ও দেইর দিবাওয়ান ফিলিস্তিনি বসতির নিকট আগুন ধরিয়ে দেয় বলে ফিলিস্তিন ভিত্তিক গণমাধ্যম ওয়াফা এজেন্সির বরাতে জানা যায়।
ফিলিস্তিনি ওই বসতির এক বাসিন্দা গণমাধ্যমকে জানান, দখলদার ইসরায়েলিরা ফিলিস্তিনি মুসলিমদের অধীনে থাকা ভ্রমমাণ তিনটি বাড়ীতে আগুন ধরিয়ে দেয়। এর ফলে ওই বাড়ী তিনটি পুরোপুরি পুড়ে যায় এবং তিনটি অসহায় পরিবার সম্পূর্ণ বাস্তুচ্যুত হয়।
তিনি গণমাধ্যমকে আরও জানান, দখলদার ইসরায়েলিরা রাষ্ট্রীয় শক্তির সহায়তায় গত একমাস যাবত ওই এলাকায় নিয়মিত হামলা, আক্রমণ ও লুট চালিয়েছে। সর্বশেষ হামলার পূর্বেও দুইদিন আগেও দখলদার ইসরায়েলিরা ফিলিস্তিনি এক মুসলিমের কয়েক ডজন ভেড়া, স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। তাদের ওই আক্রমণে শহীদ হয় কমপক্ষে ০৫ সাধারণ ফিলিস্তিনি।
তথ্যসূত্র:
1. Israeli colonists torch Palestinians’ property near Ramallah
-https://tinyurl.com/y947rwuy


