ডাইনি অপবাদ দিয়ে ভারতের ঝাড়খণ্ডে মা ও শিশুকে পুড়িয়ে হত্যা

0
19

ভারতে ডাইনি অপবাদ দিয়ে এক নারী ও তার ১০ মাস বয়সী শিশুকে পুড়িয়ে হত্যার ঘটনায় ঘটেছে। পূর্ব ভারতের ঝাড়খণ্ড রাজ্যে সংঘটিত এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারীর স্বামী গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা বর্তমানে হেফাজতে রয়েছে।

ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরের প্রত্যন্ত কুদসাই গ্রামে। আদিবাসী অধ্যুষিত এ গ্রামে মাটির তৈরি প্রায় ৫০টির মতো ঘর রয়েছে।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি গ্রামে কয়েকটি গবাদিপশুর আকস্মিক মৃত্যু এবং পুস্টুন বিরুয়ার নামে এক বাসিন্দা অসুস্থতা ও মৃত্যুকে কেন্দ্র করে নানা গুজব ছড়িয়ে পড়ে। ওই গুজব থেকেই উত্তেজনা বাড়তে বাড়তে সহিংস রূপ নেয়।

পুস্টুনের স্ত্রী জানো বিরুয়া জানায়, তার স্বামী অতিরিক্ত দুশ্চিন্তা ও বারবার অজ্ঞান হয়ে পড়ার সমস্যায় ভুগছিল। গ্রামে কোনো প্রশিক্ষিত চিকিৎসক না থাকায় সে এক হাতুড়ে চিকিৎসকের শরণাপন্ন হয়। ওই চিকিৎসক জানায়, পুস্টুনের শরীরে দৃশ্যমান কোনো রোগ নেই।

এ সময় গ্রামে গুজব ছড়িয়ে পড়ে যে, জ্যোতি সিংকু নামে এক নারী জাদুটোনা বা ডাইনিবিদ্যা চর্চা করছে এবং পুস্টুনের অসুস্থতার জন্য তিনিই দায়ী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুস্টুন বিরুয়ার মৃত্যু হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

নিহত জ্যোতির স্বামী কোলহান সিংকু, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি জানান, সেদিন রাতেই প্রায় ১২ জনের একটি দল তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীদের মধ্যে পাঁচজন নারীও ছিল। তারা তার স্ত্রী ও শিশুর গায়ে আগুন ধরিয়ে দেয়।

উল্লেখ্য, ভারতের জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০১৬ সালের মধ্যে দেশটিতে জাদুবিদ্যার সন্দেহে ২ হাজার ৫০০ জনের বেশি মানুষকে হত্যা করা হয়েছে। এদের অধিকাংশই নারী।


তথ্যসূত্র:
১। Mother and infant burnt to death in Indian state over witchcraft allegations
– https://tinyurl.com/3fnr9mw2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম তীরে ফিলিস্তিনি মুসলিমদের বসতি জ্বালিয়ে দিল দুর্বৃত্ত ইসরায়েলিরা
পরবর্তী নিবন্ধজেএনআইএম কর্তৃক বুরকিনান জান্তা বাহিনীর ৪টি সামরিক ঘাঁটি বিজয়: নিহত অন্তত ৯ সেনা