চট্রগ্রামে আ.লীগ নেতাকে কারা ফটকে ফুলেল শুভেচ্ছা জানাল বিএনপি নেতা

0
6

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়ন সন্ত্রাসী আওয়ামী লীগের সদ্য কারামুক্ত দুলা মিয়া নামে এক নেতাকে কারা ফটকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চট্টগ্রাম-১৫ আসনে বিএনপির পরাজিত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন।

২৪ ফেব্রুয়ারি গণমাধ্যমের বরাতে জানা যায়, আওয়ামী লীগের এই নেতা নির্বাচনের আগে একটি হত্যা মামলায় আটক হয়েছিল। সে জুলাই আন্দোলনে সরাসরি স্বৈরাচার আওয়ামী লীগের নিপিড়নের সঙ্গী ছিল।

আওয়ামী লীগ নেতাকে ফুল দিয়ে কারা ফটকে বরণ করে নেওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আরও কিছু ছবিতে দেখা যায় দুলা মিয়া আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ ও আওয়ামী লীগের বিভিন্ন সভা-সমাবেশে বক্তৃতার ছবি রয়েছে।

স্থানীয় বিএনপি নেতা রবিউল হাসান রবি জানায়, স্বৈরাচার আওয়ামী লীগের আমলে জনসাধারণকে মানুষ মনে করেনি দুলা মিয়া। বিএনপির অনেক নেতা তার হামলার শিকার হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয় সেই আওয়ামী লীগ নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে আমাদের নেতারা। বলার ভাষা নেই।

পুলিশের তথ্য অনুযায়ী, দুলা মিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে পুলিশ।


তথ্যসূত্র:
১। আ.লীগ নেতাকে কারা ফটকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা
– https://tinyurl.com/2kdejvzm

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার পাকতিয়ায় মৌলিক ও বিশেষায়িত চিকিৎসা সম্প্রসারণে ১০,৩৪৯,০৯৯ ডলারের চুক্তি
পরবর্তী নিবন্ধগাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার