গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

0
3

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যুবদল নেতা আনোয়ারুল ইসলাম বাবুর (৪০) বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধার উপ-পরিদর্শক জুয়েল ইসলামের নেতৃত্বে একটি টিম রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল গ্রামের আজিবর রহমানের ছেলে ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম বাবুর বাড়িতে অভিযান চালায়। এ সময় বাবুর নিজ শয়ন ঘরে তল্লাশি চালিয়ে শোকেসের ড্রয়ারে লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ২ হাজার ৮৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।

‎‎গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক মাদক উদ্ধারসহ বাবুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং গ্রেপ্তারকৃত বাবুকে আজ সোমবার আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।


তথ্যসূত্রঃ
https://tinyurl.com/md59uu3p

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচট্রগ্রামে আ.লীগ নেতাকে কারা ফটকে ফুলেল শুভেচ্ছা জানাল বিএনপি নেতা
পরবর্তী নিবন্ধবিজিবির অফিসার্স কোয়ার্টার থেকে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার