সীমান্তে আগ্রাসনের জবাবে ইমারাতে ইসলামিয়ার সফল অভিযান

0
0

সার্বভৌমত্ব লঙ্ঘন করে গত ২২ ফেব্রুয়ারি ভোররাতে চালানো পাকিস্তানের সামরিক আগ্রাসনে নিরীহ নারী ও শিশুদের শাহাদাতের ঘটনার প্রেক্ষিতে ইমারাতে ইসলামিয়া গত রাতে একটি সুপরিকল্পিত প্রতিরোধমূলক সামরিক অভিযান পরিচালনা করেছে।

অভিযানের আওতায় পাকতিকা প্রদেশ, পাকতিয়া প্রদেশ, খোস্ত প্রদেশ, নানগারহার প্রদেশ, কুনার প্রদেশ ও নুরিস্তান প্রদেশ সংলগ্ন ডুরান্ড সীমারেখা বরাবর পাকিস্তানি সামরিক অবস্থানগুলোকে লক্ষ্য করে আঘাত হানা হয়। অভিযানে শত্রুপক্ষের ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং দুটি সামরিক ঘাঁটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে। পাশাপাশি ১৯টি সামরিক পোস্ট দখল করা হয় এবং আরও চারটি পোস্ট শত্রুসেনারা পরিত্যাগ করে পালিয়ে যায়।

সেনাপ্রধান ক্বারী ফাসিহউদ্দিন ফিতরাত হাফিযাহুল্লাহ’র নির্দেশে সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী ২৬ ফেব্রুয়ারি রাত ৮.০০টায় জবাবী হামলা শুরু করে রাত ১২.০০টায় উক্ত জবাবী হামলা শেষ করেন ইমারাতে ইসলামিয়ার সেনাবাহিনী। এসময় শুধুমাত্র পাকিস্তানের সামরিক বাহিনীকেই লক্ষ্যবস্তু করা হয়।

এই অভিযানে ইমারাতে ইসলামিয়ার সেনাবাহিনী শত্রু সেনাদের চেকপয়েন্ট থেকে কয়েক ডজন হালকা ও ভারী অস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম জব্দ করেছে, পাশাপাশি শত্রুর একটি ট্যাঙ্ক এবং একটি বড় সেনা পরিবহন গাড়িও জব্দ করেছে।

অপরদিকে ইমারাতে ইসলামিয়ার জবাবী আক্রমণ শেষে পাকিস্তানের সামরিক বাহিনী পুনরায় কাবুল, কান্দাহার এবং পাকতিয়ার কিছু বেসামরিক এলাকায় বিমান হামলা চালিয়েছে। এতে ইমারাতে ইসলামিয়ার সেনাবাহিনীর ৮ জন মুজাহিদ শাহাদাতবরণ করেন এবং ১৩ জন আহত হন।
এছাড়া, নানগারহারের শরণার্থী শিবিরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলায় নারী ও শিশুসহ ১৩ জন বেসামরিক নাগরিক আহত হন।

ইমারাতে ইসলামিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, আফগান ভূমির সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় যে কোনো ধরনের আগ্রাসনের জবাব দৃঢ়তা ও সক্ষমতার সঙ্গে দেওয়া হবে। সীমান্ত লঙ্ঘনের পুনরাবৃত্তি হলে ভবিষ্যতেও একইভাবে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।


তথ্যসূত্র:
1. Press Release of Ministry of National Defense of the IEA Regarding Tonight’s Retaliatory Operations
– https://tinyurl.com/55u6tevy

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে বাবার কাছ থেকে তরুণীকে ছিনিয়ে নিয়ে হত্যা