ধানমন্ডিতে মহিলা আ. লীগের ঝটিকা মিছিল, ৮ নেতাকর্মী গ্রেফতার

0
5

রাজধানীর ধানমন্ডিতে আকস্মিক এক ঝটিকা মিছিল বের করেছিল মহিলা আওয়ামী লীগের স্বল্পসংখ্যক নেতাকর্মী। ঘটনাস্থল থেকে সংগঠনের সাত নেত্রীসহ মোট আটজনকে আটক করেছে ধানমন্ডি মডেল থানার পুলিশ।

দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৬টার দিকে ধানমন্ডির ৩ নম্বর রোড এলাকায় ‘মুজিবপ্রেমিক বাংলার নারীরা’ ব্যানারে হঠাৎ ২০ থেকে ২৫ জনের একটি দল সড়কে নেমে আসে। তারা বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল শুরু করলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে খবর পাওয়ামাত্রই সেখানে উপস্থিত হয় ধানমন্ডি জোনের টহল পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অংশগ্রহণকারীদের অধিকাংশ সরে পড়লেও পুলিশ ঘেরাও দিয়ে আটজনকে গ্রেফতার করে।

ধানমন্ডি অঞ্চলের সিনিয়র সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান জানায়, মিছিলকারীরা আকস্মিকভাবে স্লোগান দিতে দিতে সড়ক প্রদক্ষিণ করছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটকদের মধ্যে সাত নারী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এছাড়া মিছিলকারীদের বহন করে নিয়ে আসা মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে এবং এর চালককেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।


তথ্যসূত্র:
১। ‘মুজিবপ্রেমিক বাংলার নারীরা’ ব্যানারে মহিলা আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৮
– https://tinyurl.com/mtuwspx6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় তরুণীকে হত্যা, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫
পরবর্তী নিবন্ধঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে থানায় ঢুকে আক্রমণ, পুলিশসহ আহত ১২