পাকিস্তানি পারমাণবিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইমারাতে ইসলামিয়া

0
5

সাবেক পাকিস্তানি সেনা অফিসার আদিল রাজা জানিয়েছেন, আফগানিস্তান থেকে উৎক্ষেপিত ড্রোন ইসলামাবাদের কাছে পাকিস্তানি সামরিক বাহিনীর পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে।

তার এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া বিবৃতিতে তিনি উল্লেখ করেন, আফগানিস্তান থেকে উৎক্ষেপিত ড্রোন পাকিস্তানের সীমানার মধ্যে অবস্থিত লক্ষ্যস্থলে হামলা চালায়। হামলার শিকার স্থানগুলোর মধ্যে রয়েছে জামরুদ সামরিক ঘাঁটি, নওশেরা দুর্গ, সোয়াবির একটি পুলিশ স্টেশন এবং ইসলামাবাদের নিকটবর্তী একটি পারমাণবিক শক্তি স্থাপনা।

ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, গত রাতে পাকিস্তানের বিমান হামলার জবাবে ইসলামাবাদ ও খাইবার পাখতুনখাওয়ায় অবস্থিত পাকিস্তানি সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।


তথ্যসূত্র:
1.Afghan Defense Ministry targets Pakistani nuclear facilities
– https://tinyurl.com/yjebdprd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে থানায় ঢুকে আক্রমণ, পুলিশসহ আহত ১২