কান্দাহারে শরণার্থী শিবিরে পাকিস্তানি সন্ত্রাসী বাহিনীর বোমা হামলায় ১০ শরণার্থী হতাহত, কুনারে হতাহত আরও ১৭ বাসিন্দা

0
143

২৮ ফেব্রুয়ারি সকাল ৮.৩০ নাগাদ আফগানিস্তানে কান্দাহার প্রদেশের তাখতাহ পুল অঞ্চলে আনজারগি শরণার্থী শিবিরে নির্বিচার বোমা হামলা চালিয়েছে পাকিস্তানের সন্ত্রাসী সামরিক বাহিনী। এই ন্যাক্কারজনক হামলায় ৩ জন প্রত্যাবর্তিত আফগান শরণার্থী শহীদ হয়েছেন এবং আরও ৭ জন আহত হয়েছেন।

ইমারাতে ইসলামিয়ার উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত হাফিযাহুল্লাহ তাঁর অফিসিয়াল এক্স পোস্টে তথ্যগুলো নিশ্চিত করেছেন।

এছাড়া গত ২৭ ফেব্রুয়ারি রাতে কুনার প্রদেশের দু’টি পৃথক স্থানে বোমা হামলায় ১৭ জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।

কুনার প্রদেশের কেন্দ্রস্থল আসাদাবাদের নিকটে দানদনু বেলি অঞ্চলে বেসামরিক নাগরিকদের বাড়িঘর লক্ষ্য করে গোলাবর্ষণ করে পাকিস্তানি সন্ত্রাসী বাহিনী। এই হামলায় সন্ত্রাসী বাহিনী দূরপাল্লার আর্টিলারি শেল ব্যবহার করেছে। হামলায় নারী-শিশুসহ ৭ বেসামরিক বাসিন্দা শহীদ হয়েছেন এবং আরও ১ জন আহত হয়েছেন।

রাত ১০টা নাগাদ কুনার প্রদেশের নারাই জেলার পর্বতময় অঞ্চলে মর্টার ও আর্টিলারি গোলা দ্বারা ধ্বংসযজ্ঞ চালায় সন্ত্রাসী পাকিস্তানি সেনাবাহিনী। ফলস্বরুপ ১ নারীসহ ৪ জন স্থানীয় বাসিন্দা শহীদ হয়েছেন এবং আরও ৫ জন আহত হয়েছেন।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/ycxvuz5a

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউপসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করল ইরান
পরবর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষায় পাকিস্তান সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে ইত্তেহাদুল মুজাহিদিনের ৮টি অপারেশন