ইরানের মিনাব শহরের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৫১

0
0

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবে একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় অন্তত ৫১ জন নিহত এবং আরও অন্তত ৬০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ (IRNA)।

স্থানীয় প্রশাসনের বরাতে এক প্রতিবেদনে উল্ল্যেখ করা হয়, ২৮ ফেব্রুয়ারি, শনিবার সকালে সংঘটিত এ হামলায় বিদ্যালয় ভবনটি সরাসরি লক্ষ্যবস্তু করা হয়। মিনাব শহরের কর্মকর্তা মোহাম্মদ রাদমেহর জানান, হামলার সময় বিদ্যালয়টিতে প্রায় ১৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।

তিনি বলেন, উদ্ধার অভিযান এখনও চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে জরুরি সেবা কর্মী ও উদ্ধারকারী দল নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

হামলার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালগুলোতে নেওয়া হয়। গুরুতর আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।


তথ্যসূত্র:
1.At least 51 people killed in Israeli attack on school in southern Iran: State media
– https://tinyurl.com/z6fmze3z

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষায় পাকিস্তান সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে ইত্তেহাদুল মুজাহিদিনের ৮টি অপারেশন
পরবর্তী নিবন্ধহক বাতিলের এই লড়াইয়ে আপনি হকের পক্ষে তো?