মুসলমানদের জন্য সড়ক ব্যবহারের অনুমতি নেই লিখে উস্কানিমূলক গ্রাফিতি উপস্থাপন উগ্র হিন্দুত্ববাদী দলের

0
23

ভারতে উত্তরপ্রদেশের সাহারানপুর জেলায় অবস্থিত দিল্লি-দেরাদুন মহাসড়ক বরাবর একটি দেয়ালে সদ্য লিখিত একটি ‘গ্রাফিতি’তে মুসলিমদের বিরুদ্ধে উস্কানিমূলক বার্তা উপস্থাপন করা হয়েছে। স্প্রে-পেইন্ট ব্যবহার করে উক্ত গ্রাফিতিতে লিখা হয়েছে “মুসলমান কে লিয়ে রোড নেহি হ্যায়”, অর্থাৎ মুসলমানদের জন্য কোনও সড়ক নয়। হিন্দি’র পাশাপাশি ইংরেজিতেও লিখা হয়েছে, মুসলমানদের সড়ক ব্যবহারের অনুমতি নেই।

এই সংক্রান্ত ৫৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সমালোচকদের দাবি, এতে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ও বিভেদ উস্কে দেওয়া হয়েছে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, এক হিন্দুত্ববাদী নারী হিন্দি ভাষায় স্লোগান স্প্রে করছে, অপর এক গেরুয়া শাল পরিহিত হিন্দুত্ববাদী নারী ইংরেজিতে স্লোগান যোগ করছে। তাদেরকে “জয় শ্রীরাম” স্লোগান দিতেও দেখা গেছে। ২৬ ফেব্রুয়ারি রাতে গ্রাফিতি লিখনের ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। হিন্দুত্ববাদী হিন্দু রক্ষা দলের নেতা ভূপেন্দ্র চৌধুরী ওরফে পিঙ্কি ভাইয়া ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করে।

সে পোস্টে উগ্রভাবে দাবি করেছে, এই রাস্তাগুলো কেবল হিন্দুদের প্রদত্ত কর দিয়ে নির্মাণ করা হয়েছে, ভারতে কেবল হিন্দুরাই কর দেয়। জিহাদিদের জাতীয় সড়কে যাতায়াত করার কোনও অধিকার নেই। তাদেরকে জাতীয় মহাসড়ক ব্যবহার করতে দেওয়া হবে না।

তবে উস্কানিমূলক লিখাগুলো ইতোমধ্যে সরিয়ে ফেলা হয়েছে এবং জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই ধরনের ঘটনা ভারতে সংখ্যালঘু মুসলিমদের টার্গেট করে ক্রমবর্ধমান ঘৃণামূলক বক্তব্য ও বিভেদ উস্কে দেওয়ার ব্যাপারে উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/2sxxb2ep

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষায় ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তানের অভিযান
পরবর্তী নিবন্ধপাকতিয়ায় গুরুত্বপূর্ণ পাকিস্তানি চৌকি দখল করেছে আফগান বাহিনী