
পাকিস্তানি সামরিক বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে ইসলামী ভূমি রক্ষায় ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের বাহিনীকে পূর্ণ সমর্থন জানিয়েছেন হেরাতবাসী। আজ এক সমাবেশে হেরাতের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেমসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজেদের বাহিনীর প্রতি সংহতি প্রকাশ করেন।
বক্তারা বলেন, পাকিস্তানি সামরিক বাহিনী আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে বেসামরিক নাগরিকদের ওপর যেভাবে নির্বিচার হামলা চালিয়ে নারী-শিশুসহ শতাধিক মানুষকে শহীদ করেছে, তা জঘন্য অপরাধ। তারা এই হামলার তীব্র নিন্দা জানান এবং ইমারাতে ইসলামিয়ার বাহিনীর পাল্টা অভিযানের প্রশংসা করেন।
হেরাতবাসী ঘোষণা দেন, প্রয়োজনে তারা নিজেরাও অস্ত্র হাতে নিয়ে দেশ ও জাতির পাশে দাঁড়াতে প্রস্তুত। সম্প্রতি লোগার, নানগারহার, খোস্ত, পাকতিয়া ও কান্দাহারের পর হেরাতেও এ ধরণের সমর্থন সমাবেশ অনুষ্ঠিত হলো।
ভিডিও দেখুন: https://x.com/ArianaNews_/status/2028066538842894520


