চুয়াডাঙ্গায় মাঠ থেকে গৃহবধূর হাত-মুখ বাঁধা অবস্থায় রক্তাক্ত লাশ উদ্ধার

0
0

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোপালপুর মাঠে জোবেদা খাতুন নামে এক গৃহবধূকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে৷ নিহত জোবেদা খাতুন (৪৫) ওই উপজেলার দলিয়ারপুর গ্রামের মৃত তুফান হোসেনের স্ত্রী।

দৈনিক আমার দেশ জানায়, শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁচ্ছে লাশ উদ্ধার করে।

দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানায়, সকালে ঘাস কাটতে গিয়ে তিনি আর ফেরেননি। খোঁজাখুঁজির একপর্যায়ে গোপালপুর গ্রামের মাঠে হাত-মুখ বাঁধা অবস্থায় তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

স্থানীয়দের ধারণা, ধর্ষণের পর অথবা ধর্ষণে ব্যর্থ হয়েই তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।


তথ্যসূত্র:
১। চুয়াডাঙ্গার গোপালপুর মাঠ থেকে গৃহবধূর লাশ উদ্ধার
– https://tinyurl.com/2bkdbwvf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবুরকিনায় মুজাহিদদের নিয়ন্ত্রণে জান্তার সামরিক ব্যারাক: কয়েক ডজন জান্তা সদস্য নিহত