কান্দাহার বিমানবন্দরে পাকিস্তানি হামলার জবাবে ইসলামাবাদের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইমারাতে ইসলামিয়া

0
15

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ফৈজাবাদ এলাকায় অবস্থিত ‘হামজা’ নামক একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছে আফগান বিমান বাহিনী। ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার সত্যতা নিশ্চিত করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক ভিডিও বার্তায় জানানো হয়েছে, ১৩ মার্চ, শুক্রবার বিকাল প্রায় ৫টার দিকে এই ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়। মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, এই আক্রমণে উক্ত ঘাঁটির কমান্ড সেন্টারকে লক্ষ্য করে হামলা চালানো হয়, যার ফলে শত্রুপক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে ১২ মার্চ, বৃহস্পতিবার রাতে কান্দাহার বিমানবন্দরে পাকিস্তানি হামলার জবাবে শুক্রবার সকালে খাইবার পাখতুনখোয়ার কোহাট এলাকায় সামরিক দুর্গ (কোহাট ফোর্ট) লক্ষ্য করে আঘাত হানা হয়। দুর্গটি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত একটি যুদ্ধ পরিচালনা কেন্দ্র এবং দুর্গ কমান্ডারের কার্যালয়েও নির্ভুলভাবে হামলা চালানো হয়।

পাকিস্তানি সন্ত্রাসী বাহিনীর চলমান আগ্রাসনের জবাবেই ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা বাহিনী এই পাল্টা হামলা চালিয়েছে।


তথ্যসূত্র
1. Hamza Military Base in Islamabad Hit Hard, Suffering Heavy Damage and Losses
– https://tinyurl.com/ynamem3d

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচুয়াডাঙ্গায় মাঠ থেকে গৃহবধূর হাত-মুখ বাঁধা অবস্থায় রক্তাক্ত লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধইরানের হামলায় ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত