
২৭ মার্চ শুক্রবার ভারতে মহারাষ্ট্রের অহল্যানগরে (পূর্ব নাম আহমেদনগর) রামনবমী শোভাযাত্রার একটি মুসলিমবিরোধী উস্কানিমূলক দৃশ্য দেখা যায়। ভিডিও ফুটেজে দেখা গেছে, গেরুয়া স্কার্ফ পরা এক উগ্র হিন্দুত্ববাদী যুবক নিকটবর্তী একটি মসজিদের দিকে তীর নিক্ষেপের ভঙ্গি করছিল ও হাসছিল। অর্থাৎ সে মুসলিমদের মসজিদ ধ্বংস করার জন্য প্রতীকী বার্তা জানায়। সমবেত হিন্দুত্ববাদী জনতা এই সময় তাকে সমর্থন দিচ্ছিল ও উল্লাসে মেতে উঠেছিল।
মুসলিমদের বিরুদ্ধে উস্কানিমূলক এই দৃশ্য প্রচারে অংশগ্রহণ করেছে বিশাল, পীযূষ মনোচা, আকাশ অতুল, সোনু ধাদাদে এবং স্বপ্নিল অনিলসহ বেশ কয়েকজন উগ্র হিন্দুত্ববাদী।
ভিডিও:
https://archive.org/details/anti-muslim-incitement-by-hindutva-extremists
মসজিদের পাশে হিন্দুত্ববাদী শোভাযাত্রার অবস্থান নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে সমালোচকগণ, মসজিদের দিকে প্রতীকী তীর নিক্ষেপের ঘটনাকে তারা মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে একটি উস্কানিমূলক পদক্ষেপ হিসাবে বর্ণনা করেছে।
এই ঘটনায় আয়োজকদের সিদ্ধান্ত নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে, এটিকে হিন্দু ধর্মীয় উৎসব পালনকালে সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়ার ইচ্ছাকৃত প্রয়াস বলে তারা অভিহিত করেছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/5cr3pcw9


