পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে রামনবমী শোভাযাত্রাকে ঘিরে হিন্দুত্ববাদীদের ব্যাপক সহিংসতা, মুসলিমদের দোকানপাট ভাঙচুর

0
2

২৭ মার্চ শুক্রবার ভারতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় রামনবমী শোভাযাত্রার সময় মুসলিমদের বিরুদ্ধে ব্যাপক সহিংসতা সৃষ্টি করে উগ্র হিন্দুত্ববাদী জনতা। এই সহিংসতা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ শহরে জাঙ্গিপুর মহকুমা হাসপাতালের নিকটে মুসলিম অধ্যুষিত এলাকায় ঘটে।

প্রতিবেদনে জানানো হয়, গেরুয়া পোশাক পরিহিত সঙ্ঘ পরিবার সংগঠন ও অন্যান্য হিন্দুত্ববাদী জনতা ফুলতলায় মুসলিমদের দোকান ও সম্পত্তির উপর হামলা চালায়। এই সময় তারা মুসলিমদের প্রায় ৪০টি দোকান, ফল ও খাবারের দোকানে লুটপাট চালায় এবং অগ্নিসংযোগ করে। ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে দিতে হিন্দুত্ববাদীরা এই ধ্বংসাত্মক হামলা ঘটায়।

ভিডিও:

https://archive.org/details/widespread-hindutva-violence-in-murshidabad

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ফুলতলা ক্রসিং থেকে ২০০ মিটার দূরে একটি মসজিদে জুমা’র নামাজ চলছিল। এই সময় ফুলতলা অতিক্রমকালে শোভাযাত্রায় আরও জোরালোভাবে গান-বাদ্য বাজানো আরম্ভ করে উগ্র জনতা।

কয়েকজন মুসল্লি জুমা’র সময়ে গানবাদ্য বাজানোর বিরোধিতা করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছে, উগ্র হিন্দুত্ববাদী জনতা মুসলিম বাড়ির ছাদে উঠে গেরুয়া পতাকা উত্তোলন করে, সম্পদের ক্ষতি সাধন করে।

ঘটনাস্থল থেকে পুলিশ স্টেশনের অবস্থান মাত্র ৫০০ মিটার দূরে, এরপরেও কিছু সময়ব্যাপী মুসলিমবিরোধী এই দমন পীড়ন চলমান ছিল। স্থানীয়দের বারবার অনুরোধের পর অবশেষে পুলিশ উগ্র জনতার উপর লাঠিচার্জের পদক্ষেপ নেয়।

জাঙ্গিপুর অঞ্চলে একাধিক স্থানে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। মুর্শিদাবাদ সহিংসতার প্রধান উস্কানিদাতা আরএসএস কর্মী কিংসুক সরকারসহ ৩০ জনকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/ytxvkb2a

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানি সন্ত্রাসী বাহিনীর কনভয়ে আইএমপি মুজাহিদদের অতর্কিত আক্রমণ: চারটি যানবাহন ধ্বংস