দক্ষিণ লেবাননে আরও এক দখলদার সেনা নিহত

0
5

দক্ষিণ লেবাননে আগ্রাসন চালাতে গিয়ে এক দখলদার ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। ২৯ মার্চ, রবিবার প্রকাশিত এক সামরিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সামরিক বাহিনী জানিয়েছে, সার্জেন্ট মোশে ইৎজখাক হাকোহেন ক্যাটজ নামের ২২ বছর বয়সী ওই সেনা দক্ষিণ লেবাননে সংঘর্ষ চলাকালে নিহত হয়। সে প্যারাট্রুপার ব্রিগেডের ৮৯০তম ব্যাটালিয়নের সদস্য ছিল। এই একই ঘটনায় আরও তিন সেনা আহত হয়েছে।

ইসরায়েল দক্ষিণ লেবাননে তাদের স্থল অভিযান সম্প্রসারণ করছে। গত ২ মার্চ থেকে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে রকেট হামলা শুরু করার পর থেকে দক্ষিণ লেবাননে সংঘর্ষ অব্যাহত রয়েছে। এ পর্যন্ত এই সংঘাতে মোট পাঁচজন দখলদার সেনা নিহত হয়েছে।


তথ্যসূত্র
1. Israel military says another soldier killed in south Lebanon
– https://tinyurl.com/2fwshexp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে রামনবমী শোভাযাত্রাকে ঘিরে হিন্দুত্ববাদীদের ব্যাপক সহিংসতা, মুসলিমদের দোকানপাট ভাঙচুর
পরবর্তী নিবন্ধবর্বর ইসরায়েলি হামলায় লেবাননের পাঁচ স্বাস্থ্যকর্মী নিহত