বর্বর ইসরায়েলি হামলায় লেবাননের পাঁচ স্বাস্থ্যকর্মী নিহত

0
1

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণ লেবাননে বর্বর ইসরায়েলি হামলায় ইসলামিক মেসেজ স্কাউটস অ্যাসোসিয়েশনের পাঁচ স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।

সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, “২৮ মার্চ, শনিবার জাওতার আল-গারবিয়া শহরে মানবিক কর্তব্য পালনকালে বর্বর ইসরায়েলি হামলায় তারা নিহত হয়েছেন।”
সংস্থাটি নিহতদের নাম প্রকাশ করেছে। নিহতরা হলেন, আদেল আতেফ কাদ্দুহ, হুসাইন আলি দারউইশ, হাসান মুসা নূর, আলি হাসান জাহা ও ইব্রাহিম জাহের আবু জাইদ।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এই অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী লেবাননের ভূখণ্ডের ভেতরে আরও গভীরে অগ্রসর হচ্ছে এবং হিজবুল্লাহর পক্ষ থেকে পাল্টা লড়াই অব্যাহত রয়েছে। সম্প্রতি দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের ওপর হিজবুল্লাহর হামলায় নয় ইসরায়েলি সেনা আহত হয়েছে। অপরদিকে, ইসরায়েলি হামলায় গাজার বিভিন্ন এলাকায় ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী সহ বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।


তথ্যসূত্র
1.At least five Lebanese paramedics killed in Israeli strikes
– https://tinyurl.com/bdfhyp3m

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ লেবাননে আরও এক দখলদার সেনা নিহত
পরবর্তী নিবন্ধআফগানিস্তান ও উজবেকিস্তানের মধ্যে ৫১৪ মিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি স্বাক্ষর