কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

0
3

কুমিল্লার দাউদকান্দি ও বুড়িচং উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় বুধবার (১ এপ্রিল) ভোরে চারজন নিহত হয়েছেন।

দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির চাপায় দুই অটোরিকশা চালক নিহত হন। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন এবং তাদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে বুড়িচং উপজেলার নিমসারে একটি কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় দুই পরিবহন চালক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল বাহার মজুমদার এবং ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোমিন এই তথ্য নিশ্চিত করেছেন।


তথ্যসূত্র:
১। কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত
– https://tinyurl.com/2nz5uamx

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদেশে তীব্র জ্বালানি সংকটে, মন্ত্রীরা বলছে সমস্যা নেই
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে চাঁদা আদায় নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৮ জন আহত, অস্ত্রের মহড়ায় এলাকায় আতঙ্ক