জাতীয় ক্রয় কমিশনের বৈঠকে ১ বিলিয়নের বেশি আফগানি মূল্যের ১৭ প্রকল্প অনুমোদন করল ইমারাতে ইসলামিয়া

0
0

১ এপ্রিল, বুধবার ইমারাতে ইসলামিয়ার প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপপ্রধান মোল্লা আব্দুল গনি বারাদার হাফিযাহুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় ক্রয় কমিশনের বৈঠকে প্রায় এক বিলিয়ন আফগানি মূল্যের ১৭টি প্রকল্প অনুমোদন করা হয়েছে।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পাঞ্জশির প্রদেশে পাঞ্জশির বিশ্ববিদ্যালয়ের জন্য ছাত্রাবাস নির্মাণ, বাদাখশান প্রদেশে বাদাখশান বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ভবন নির্মাণ, কুনার প্রদেশ থেকে নুরিস্তান পর্যন্ত সড়কের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের কাজ সম্পন্ন করা, গজনী প্রদেশের গিরো জেলা, ফারিয়াব প্রদেশের বন্দর জেলা এবং নানগারহার প্রদেশের স্পিন ঘর জেলায় জনসাধারণের জন্য হাসপাতাল নির্মাণ।

এছাড়া দেশের বিভিন্ন প্রদেশে বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত বিভিন্ন প্রকল্পও অন্তর্ভুক্ত রয়েছে।
প্রকাশিত বিবৃতি অনুযায়ী, অনুমোদিত এসব প্রকল্প ইমারাতে ইসলামিয়ার অর্থায়নে বাস্তবায়ন করা হবে।

ইমারাতে ইসলামিয়া দেশের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও বিদ্যুৎ খাতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অগ্রাধিকার দিচ্ছে। সম্প্রতি কাবুল মেডিকেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ আলি আবাদ টিচিং হাসপাতাল চত্বরে নির্মাণাধীন ক্যান্সার রোগ নির্ণয় ও চিকিৎসা কেন্দ্রের কাজ ৯৪ শতাংশ সম্পন্ন হয়েছে। এছাড়া খোস্তের চারটি জেলায় প্রায় ২৭ লাখ আফগানি ব্যয়ে চারটি স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ ও উদ্বোধন করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও বিদ্যুৎ খাতে উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হবে এবং জনগণের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।


তথ্যসূত্র
1.A meeting of the National Procurement Commission, chaired by the Economic Deputy of the Prime Minister,
– https://tinyurl.com/5yjhhe4h

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার মানোন্নয়নে নতুন পাঠ্যক্রম প্রণয়নের ঘোষণা ইমারাতে ইসলামিয়ার
পরবর্তী নিবন্ধপাকিস্তানে আইএমপি মুজাহিদদের কোয়াডকপ্টার ড্রোন হামলা এবং টার্গেট কিলিং অপারেশনে ৩ সন্ত্রাসী সেনা নিহত