ফিলিস্তিনি বন্দীদের ওপর মৃত্যুদণ্ড কার্যকরের ইসরায়েলি আইনের তীব্র নিন্দা জানিয়েছে ইমারাতে ইসলামিয়া

0
4

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি পার্লামেন্ট কর্তৃক গৃহীত একটি বিতর্কিত আইনের তীব্র নিন্দা জানিয়েছে। এই আইনের মাধ্যমে ফিলিস্তিনি বন্দীদের ওপর মৃত্যুদণ্ড কার্যকরের পথ উন্মুক্ত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই পদক্ষেপ চলমান নিপীড়নের ধারাবাহিকতায় ফিলিস্তিনি জনগণের মৌলিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এবং ন্যায়বিচার ও মানবিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। এই আইনের মাধ্যমে একটি নির্যাতিত জাতিকে বৈষম্যমূলকভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে।

উল্লেখ্য, এই আইনের মাধ্যমে সন্ত্রাসবাদের অভিযোগ এনে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে এবং সাজা ঘোষণার ৯০ দিনের মধ্যে তা বাস্তবায়ন করতে হবে। এমনকি আদালত প্রসিকিউটরের আবেদন ছাড়াই সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে মৃত্যুদণ্ড দিতে পারবে।

বিতর্কিত এই আইন প্রস্তাব করেছে ইসরায়েলের কট্টর ডানপন্থী দল ওৎজমা ইয়েহুদিত। এই দলেরই নেতৃত্বে আছেন ইসরায়েলের বর্তমান জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। প্রস্তাবটি সামনে আসার পর থেকেই দেশ-বিদেশে তীব্র সমালোচনা তৈরি হয়েছে।

ইমারাতে ইসলামিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায় ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে এই ধরনের পদক্ষেপ প্রতিরোধে প্রয়োজনীয় ও জরুরি উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে।


তথ্যসূত্র
1.Condemnation of the Zionist regime’s parliamentary decision in favor of Palestinian prisoners
– https://tinyurl.com/y6s9njpz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ২০২৬ সালের প্রথম তিনমাসে দখলদার ভারতীয় বাহিনীর দমন নিপীড়নে ১০ কাশ্মীরি শহীদ ও ৯৩৩ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপ্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত চরম বিতর্কিত গানের শিক্ষা চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার