
চীনের উদ্যোগে পাকিস্তানের সাথে আনুষ্ঠানিক বৈঠকে অংশ নিতে চীন পৌঁছেছে ইমারাতে ইসলামিয়ার একটি মধ্যম পর্যায়ের প্রতিনিধি দল। ইমারাতে ইসলামিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখি হাফিযাহুল্লাহ ২ এপ্রিল এই তথ্য জানিয়েছেন।
চীনা সরকারের মধ্যস্থতায় উরুমকি শহরে এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমঝোতা বৈঠকে অংশগ্রহণের এই পদক্ষেপ ইমারাতে ইসলামিয়ার সুষম ও নীতিগত অবস্থানের প্রতিফলন হিসেবে তুলে ধরেছে ইমারাতে ইসলামিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয় যে, চীনের অনুরোধ এবং পারস্পরিক শ্রদ্ধা ও গঠনমূলক সম্পৃক্ততার ভিত্তিতে এই সমঝোতা প্রক্রিয়া পরিচালিত হচ্ছে।
একটি ভারসাম্যপূর্ণ ও নীতিগত দৃষ্টিভঙ্গি নিয়ে অংশগ্রহণ করবে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। এই বৈঠকে অংশগ্রহণের উদ্দেশ্য হল প্রতিবেশিসুলভ ও বাণিজ্য সম্পর্ক জোরদার এবং নিরাপত্তা ইস্যুর কার্যকর ব্যবস্থাপনায় ব্যাপক ও দায়িত্বশীল আলোচনা উপস্থাপন।
ইমারাতে ইসলামিয় সরকার বিশ্বাস করে যে, পারস্পরিক শ্রদ্ধা, অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ থেকে বিরত থাকা এবং গঠনমূলক বোঝাপড়ার উপর ভিত্তি করে কূটনৈতিক সম্পৃক্ততা এগিয়ে নিতে হবে। এর ফলে দ্বিপক্ষীয় ইস্যুগুলোতে বাস্তব ও টেকসই সমাধান সম্ভব হবে। এছাড়া এই ধরনের উদ্যোগ আঞ্চলিক স্থিতিশীলতা ও সহযোগিতামূলক সম্পর্কের জন্য সহায়ক ভূমিকা রাখতে পারে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/5k94ptfb


