পাবনায় স্বামী-স্ত্রীকে মারধর করে বেঁধে রেখে গভীর নলকূপের ৩টি ট্রান্সফরমার চুরি

0
4

পাবনার চাটমোহরে বিলের মধ্যে স্বামী-স্ত্রীকে মারপিট করে বেঁধে রেখে বোরো স্কিম গভীর নলকূপের তিনটি ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। গত ৫ এপ্রিল দিবাগত রাত ১টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারী গ্রামের বিলে এ ঘটনা ঘটে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, বোয়াইলমারী গ্রামের বিলের স্কিম ডিপটিউবওয়েল পাহারা ও রক্ষণা বেক্ষনের দায়িত্বে ছিলেন একই ইউনিয়নের ধানকুনিয়া গ্রামের জয়নাল হোসেনের ছেলে আনিস হোসেন। সে দীর্ঘ দিন যাবৎ ওই ডিপটিউবওয়েল দেখভাল করতেন। সোমবার দিবাগত রাতে ডিপটিউবওয়েলের ঘরে তার স্ত্রীসহ ঘুমিয়ে থাকা অবস্থায় রাত ১টার দিকে ১০/১৫ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের ঘর ঘিরে ফেলে। এসময় মুখোশধারী ব্যক্তিরা ডিপটিউবওয়েলের ঘরে ঢুকে পাহারাদার আনিস ও তার স্ত্রীকে বেধড়ক পিটুনি দিয়ে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং দুজনের মুখে টেপ লাগিয়ে দেয়। এরপর সংঘবদ্ধ চক্রটি ডিপটিউবওয়েলের পাশে বৈদ্যুতিক খুটি থেকে তিনটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়।

সকালে স্থানীয় এলাকাবাসী আহতাবস্থায় তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


তথ্যসূত্র:
১। স্বামী-স্ত্রীকে মারধর করে বেঁধে ৩টি ট্রান্সফরমার চুরি
– https://tinyurl.com/ybp9tf6e

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধলেবাননে বর্বর ইসরায়েলি হামলায় নিহত ১৫, আহত ৫৫
পরবর্তী নিবন্ধতনু হত্যার দীর্ঘ ১০ বছর পর তিন সেনা সদস্যের ডিএনএ পরীক্ষার নির্দেশ