বর্বর ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ গেল আরও ১ সাংবাদিকের, নিহত বেড়ে ২৬২

0
0

গাজায় বর্বর ইসরায়েলি ড্রোন হামলায় শহীদ হয়েছেন সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ ওয়াইশাহ। তিনি আল জাজিরা মুবাশ্বের-এর গাজাভিত্তিক সংবাদদাতা ছিলেন। ৮ এপ্রিল, বুধবার গাজা সিটির পশ্চিমে উপকূলীয় আল-রাশিদ সড়কে চলাচলের সময় তার গাড়িকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলার পরপরই গাড়িটিতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। খবর আল জাজিরার।

আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডকে জঘন্য অপরাধ হিসেবে নিন্দা জানিয়ে বলেছে, ‘এটি আন্তর্জাতিক আইন ও নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন এবং সাংবাদিকদের লক্ষ্যবস্তু বানিয়ে সত্যের কণ্ঠ রুদ্ধ করার ধারাবাহিক নীতির প্রতিফলন।’ গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া বর্বর ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ২৬২ জন সাংবাদিক নিহত হয়েছেন। তারা এই ঘটনাকে পরিকল্পিতভাবে ফিলিস্তিনি সাংবাদিকদের টার্গেট করে হত্যার অংশ” বলে আখ্যা দিয়েছে।

আল জাজিরার গাজা সিটির প্রতিবেদক ইব্রাহিম আল-খলিলি বলেন, প্রধান সড়কে চলাচলের সময় একজন সাংবাদিকের নিহত হওয়া প্রমাণ করে যে, তথাকথিত যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া দখলদার ইসরায়েলের আগ্রাসনে এখন পর্যন্ত ৭২ হাজারের বেশি মানুষ শহীদ এবং প্রায় এক লাখ ৭১ হাজার আহত হয়েছেন। যুদ্ধবিরতির পরও হামলা অব্যাহত থাকায় নতুন করে হতাহতের সংখ্যা বাড়ছে, যা পুরো অঞ্চলকে আরও অস্থির করে তুলছে।


তথ্যসূত্র
1.Israeli attack kills Al Jazeera journalist Mohammed Wishah in Gaza
– https://tinyurl.com/59anztta

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকেনিয়ায় ক্রুসেডার বাহিনীর সামরিক ঘাঁটিতে আশ-শাবাব মুজাহিদদের তীব্র আক্রমণ
পরবর্তী নিবন্ধসোমালিয়ায় আশ-শাবাব মুজাহিদদের অতর্কিত আক্রমণে মোগাদিশু বাহিনীর অন্তত ১৫ সৈন্য হতাহত