গাজা ও খান ইউনিসে বর্বর ইসরায়েলি হামলায় আরও তিন ফিলিস্তিনি শহীদ

0
2

ফিলিস্তিনের গাজা ও খান ইউনিসে দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় আরও তিন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ১০ এপ্রিল, শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা।

প্রতিবেদনে জানানো হয়, গাজা শহর ও খান ইউনিসে পৃথক হামলায় এসব ঘটনা ঘটে। জাবালিয়া এলাকায় আল-ইয়েমেন আল-সাঈদ হাসপাতালের নিকটে বেসামরিক লোকজনের ওপর ড্রোন হামলা চালানো হলে দুইজন শহীদ হন এবং কয়েকজন আহত হন। আহতদের সঙ্গে শহীদদের মরদেহ আল-শিফা মেডিকেল কমপ্লেক্সে স্থানান্তর করা হয়েছে।

এদিকে খান ইউনিস শহরের কেন্দ্রস্থলে আবু হামিদ চত্বরে চালানো আরেকটি হামলায় গুরুতর আহত আরেক ফিলিস্তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হন।

গাজার চিকিৎসা সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনে এ পর্যন্ত মোট শহীদের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার ৩১৭ জনে এবং আহতের সংখ্যা ১ লাখ ৭২ হাজার ১৫৮ জনে পৌঁছেছে। এছাড়া ১১ অক্টোবর, ২০২৫ থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও বর্বর ইসরায়েলি আগ্রাসনে ৭৩৮ জন শহীদ এবং ২ হাজার ৩৬ জন আহত হয়েছেন।


তথ্যসূত্র
1.Three Palestinians killed in Israeli strikes in Gaza and Khan Younis
– https://tinyurl.com/382m9h35

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসংসদে সমকামীবান্ধব শ্রম আইন পাশ, বিরোধিতা করেনি বিরোধীদল
পরবর্তী নিবন্ধপাঞ্জশিরে এক বছরে ১,১১,৭৫০ ক্যারেট পান্না বিক্রয়ের মাধ্যমে ৪ মিলিয়ন ডলার আয় করেছে ইমারাতে ইসলামিয়া