
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান প্রাকৃতিক খনিজ সম্পদে সমৃদ্ধ একটি দেশ, যার বৈচিত্র্য ও প্রাচুর্য শিল্পোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেশের অর্থনৈতিক পুনর্গঠনে এসব ভূগর্ভস্থ সম্পদকে কার্যকরভাবে কাজে লাগানো এখন সময়ের দাবি হয়ে উঠেছে।
ইমারাতে ইসলামিয়ার পাঞ্জশির প্রদেশের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গত বছরে প্রদেশটিতে মোট ২৩ দফা পান্না নিলাম অনুষ্ঠিত হয়, যার মাধ্যমে ১ লাখ ১১ হাজার ৭৫০ ক্যারেট পান্না দেশীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়েছে। এসব বিক্রি থেকে ৪ মিলিয়ন ডলারেরও বেশি আয় হয়েছে এবং এর মধ্যে ৩২ মিলিয়ন আফগানিরও বেশি ইমারাতে ইসলামিয়ার কোষাগারে জমা হয়েছে।
পাঞ্জশিরের গভর্নর মোহাম্মদ আগা হাকিম বলেন, “পারিয়ান জেলায় প্রায় ৩০ কিলোমিটার বিস্তৃত একটি বৃহৎ স্বর্ণখনির উপস্থিতি শনাক্ত হয়েছে। এ বিষয়ে প্রাথমিক কাজ শুরু হয়েছে এবং বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ খাতে কাজ শুরু হলে হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
উল্লেখ্য, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান সম্প্রতি খনি খাতের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। কাজাখস্তান আফগানিস্তানে বিরল ধাতু উত্তোলনের সম্ভাবনা যাচাই করছে। বাদাখশানের খনি প্রকল্পগুলো হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। এসব উদ্যোগ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আত্মনির্ভরশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র
1.Panjshir Sells Over $4 Million Worth of Emeralds in One Year
– https://tinyurl.com/j7n9cxyk


