লেবাননের মারৌব শহরে সন্ত্রাসী ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

0
9

১৩ এপ্রিল, সোমবার ভোরে দক্ষিণ লেবাননের মারউব শহরে সন্ত্রাসী ইসরায়েলের চালানো বিমান হামলায় ৪ জন শহীদ হয়েছেন এবং আরও ৩ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এর আগে ১২ এপ্রিল, রবিবার চালানো বর্বর ইসরায়েলি হামলায় ৩৫ জন শহীদ এবং ১৫২ জন হয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননের মারুব গ্রামে এই হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। হামলায় আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতে মোট শহীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,০৫৫ জনে এবং আহত হয়েছেন ৬,৫৮৮ জন। উল্লেখ্য, ২ মার্চ থেকে ইসরায়েল লেবাননের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে।


তথ্যসূত্র
1. Israeli airstrike kills 4 in southern Lebanese town
– https://tinyurl.com/ywu8b2kv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসুনামগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ
পরবর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন দিগন্ত, কাবুলে ৫২০ মিলিয়ন ডলারের ৩৮টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত